কুরআনের আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন
আমরা জানি কিতাবুন মুবিন কুরআনেরই একটি নাম। যার অর্থ হলো ‘সুস্পষ্ট কিতাব’ | এই শব্দটি মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন।
এই Kitabunmibin একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আল-কুরআন প্ল্যাটফর্ম, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল লক্ষ্য হলো দ্বীন প্রচার এবং পবিত্র কুরআনের শিক্ষা সবার কাছে সহজে পৌঁছে দেওয়া। এতে থাকবে।
এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সওয়াবের নিয়তে। আপনাদের উৎসাহ, দোয়া এবং গঠনমূলক পরামর্শ পেলে আমরা ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের পরিসর আরও বড় করার পরিকল্পনা রাখি।
আসুন, কুরআন পড়ি, কুরআন বুঝি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন ঘটা
কিতাবুন মুবিন মূলত আপনার কুরআন শেখার ও বোঝার কাজকে সহজ করতে আপনার পাশে আছে। এখানে আপনি কুরআনকে পাবেন ঠিক যেভাবে আপনার প্রয়োজন। আলহামদুলিল্লাহ
কুরআনের সূরা ও পারাভিত্তিক ধারাবাহিকতায় আরবির সাথে বাংলা ও ইংরেজী অনুবাদ পড়তে পারবেন। থাকবে আলাদা উচ্চারণও।
মহাগ্রন্থ আল কুরআনে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের আয়াতগুলো আলাদা করা আছে। চাইলে খুঁজে নিতে পারেন। এটাই এই প্লাটফর্মের মূল সুবিধা।
পবিত্র কুরআনের যে অংশ আপনি পাঠ করতে চান সে অংশ খুঁজে ( সার্চ দিয়ে) পড়তে পারবেন। যেমন নির্দিষ্ট কোনো সূরা, যেকোনো পারা, দরকারী আয়াত, ইচ্ছানুযায়ী রুকু এবং যেকোনো বিষয়ের আয়াত। আরবি ও উচ্চারণ সাথে একাধিক বাংলা ও ইংরেজী অনুবাদ।
পবিত্র কুরআনের এর একাধিক তেলাওয়াত এর লিংক থাকবে। যেখান থেকে অর্থসহ এবং অর্থছাড়া কুরআন শোনার সুযোগ থাকবে।
কুরআন মাজীদের আরবি, উচ্চারণ ও, অনুবাদ ও তেলাওয়াত ছাড়াও পাঠক জানতে পারবেন কুরআন সংক্রান্ত আরো নানা তথ্য।
সারা পৃথিবীতে কোথায় কুরআন নিয়ে কি হচ্ছে তার সংবাদ জানতে পারবেন কিতাবুন মুবিন থেকে।
কুরআনের নির্যাসকে আপনার আরো কাছে ও সহজ বোধগম্য উপায়ে তুলে ধরতে কুরআনের বিষয়ভিত্তিক এই প্রয়াস।
মহাগ্রন্থ আল কুরআনকে ঠিকভাবে বোঝার জন্য ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন
কুরআনের প্রচার ও প্রসারে আমরা নানারকম কর্মসূচী গ্রহণ করে থাকি। একজন মুমিন মুসলিম হিসেবে আপনিও শামিল হতে পারেন।
কুরআন পড়া, বোঝা ও সে অনুযায়ী জীবন গড়ার জন্য আমাদের কিছু ভবিষ্যত পরিকল্পনা এখানে পেশ করছি। জরুরী নয় যে, সেগুলো আমরা করবো বা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাকে করতে হবে। যেকোনো কার্যক্রম আপনার পছন্দ হলে সেটা আপনি নিজেই করতে পারেন। আমরা যা করছি তা না করে আপনি নতুন কিছু করতে পারেন। এখানে আমরা আপনার জন্য এমন কিছু আইডিয়া উপস্থাপন করেছি। আশা করি আপনি খালেছ নিয়তে শুরু করলে মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার সহায় হবেন। আমীন
কিতাবুন মুবিন.কম একটি উদ্যোগ